1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গোবিন্দগঞ্জে সোনালী ব্যাংকে প্রতারণার ফাঁদ: জাল নোটের ভয় দেখিয়ে টাকা হাতানো রফিকুল গ্রেপ্তার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:০৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গোবিন্দগঞ্জে সোনালী ব্যাংকে প্রতারণার ফাঁদ: জাল নোটের ভয় দেখিয়ে টাকা হাতানো রফিকুল গ্রেপ্তার

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৬২ বার

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সোনালী ব্যাংকের ভেতর গ্রাহকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারণা চক্রের সদস্য রফিকুল ইসলাম (৫০)–কে আটক করেছে পুলিশ। রবিবার (২৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে পৌর শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড সংলগ্ন সোনালী ব্যাংক শাখা থেকে তাকে আটক করা হয়।

আটক রফিকুল নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সোনাকুড়ি গ্রামের মৃত তফছির রহমান বোদোর ছেলে। তিনি রংপুর সদরের রাধা বল্লভ এলাকায় একটি গরুর খামারে তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে পুলিশ।

ব্যাংক ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর সকালে অবসরপ্রাপ্ত চিকিৎসক ডা. তোফাজ্জল হোসেন সোনালী ব্যাংক গোবিন্দগঞ্জ শাখা থেকে পেনশনের ২৪ হাজার টাকা উত্তোলন করেন। এ সময় ব্যাংকের ভেতরে আগে থেকেই ওত পেতে থাকা রফিকুল উত্তোলিত টাকার মধ্যে জাল নোট রয়েছে বলে বিভ্রান্ত করেন। পরে টাকার গুণগত মান পরীক্ষা করার নাম করে কৌশলে ১৪ হাজার টাকা হাতিয়ে নিয়ে দ্রুত ব্যাংক ত্যাগ করেন। পুরো ঘটনা ব্যাংকের সিসিটিভিতে ধরা পড়ে। পরে ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।

আজ (রবিবার) সকালে একই ব্যাংকে আবারও সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা গেলে ব্যাংকের আনসার সদস্যরা তাকে চিহ্নিত করে আটক করেন। তাকে সহকারী মহাব্যবস্থাপক (এএমজি) ফেরদৌস আহমেদের কক্ষে নিয়ে রাখা হয় এবং পুলিশে খবর দেওয়া হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উপ-পরিদর্শক নজরুল ইসলাম ও তার টিম জিজ্ঞাসাবাদ ও সিসিটিভি ফুটেজ যাচাই করে রফিকুলকে গ্রেপ্তার করে।

সোনালী ব্যাংক গোবিন্দগঞ্জ শাখার এএমজি ফেরদৌস আহমেদ বলেন, “আগের প্রতারণার ঘটনার পর আমরা নজরদারি বাড়াই। আজ সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় তাকে আটক করি। গ্রাহকদেরও লেনদেনের সময় সতর্ক থাকা খুব জরুরি।”

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, “রফিকুল একটি সক্রিয় প্রতারণা চক্রের সদস্য। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।”

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com