1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কাজিপুরে মোটরবাইক দুর্ঘটনায় যুবকের পা বিচ্ছিন্ন - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:২৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কাজিপুরে মোটরবাইক দুর্ঘটনায় যুবকের পা বিচ্ছিন্ন

এস এম শুভ সরকার, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৭৪ বার

সিরাজগঞ্জের কাজিপুরে মোটরবাইক দুর্ঘটনায় এক যুবকের এক পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আর মোটরবাইকের সামনের চাকা দুমড়ে মুচড়ে গাড়ি থেকে আলাদা হয়ে গেছে। দুর্ঘটনার শিকার ওই যুবকের নাম মেহেদী (২১) ।

তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার মহিষামুড়া গ্রামের মৃত সাগর আলীর পুত্র। এই ঘটনায় ওই মোটরবাইকের আরেক আরোহী একই গ্রামের বাদশা মিয়ার পুত্র এনামুল হক(৩১) ও আহত হয়েছেন। বর্তমানে ওই দুজনেই হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে কাজিপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে কাজিপুর-সিরাজগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দুবলাই নামক এলাকায়।

প্রত্যক্ষদর্শী ও কাজিপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, মেহেদী ও এনামুল কাজিপুরের সিমান্তবাজার থেকে মেঘাইয়ের উদ্দেশ্যে (রাজশাহী-ল-১২-৪৮৭০) নম্বরের একটি মোটরবাইকযোগে যাচ্ছিলেন। পথে দুবলাই নামক স্থানে মেঘাই থেকে ছেড়ে যাওয়া এসআই পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মেহেদীর পা ও মোটরবাইকের একটি চাকা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়। দুর্ঘটনার পর ওই বাসটি দ্রæত সিরাজগঞ্জের দিকে চলে যায়।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, “খবর পেয়েই সেখানে পুলিশ ফোর্স পাঠানো হয়। বাসটিকে আটক করা সম্ভব হয়নি। তবে আমরা তথ্য নিয়ে আটকের চেষ্টা করছি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com