1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়া বার সমিতির নির্বাচন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও সা: সম্পাদকসহ ১০টি পদে বিজয়ী - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়া বার সমিতির নির্বাচন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও সা: সম্পাদকসহ ১০টি পদে বিজয়ী

ইয়ুথ ডেস্ক
  • আপডেট সময়ঃ শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১১৫ বার

বগুড়া জেলা এডভোকেটস্ বার সমিতির ২০২৬ সালের কার্যকরি পরিষদের ১৩ পদের নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত রেজাউর রহমান ও রফিকুল পরিষদের ৪৫১ ভোট পেয়ে শেখ মোঃ রেজাউর রহমান সভাপতি এবং ৪৫৫ ভোট পেয়ে রফিকুল ইসলাম (১) সাধারণ সম্পাদক সহ ১০টি পদে নির্বাচিত হয়েছেন।

এই পরিষদের সহ সভাপতি পদে মো: সাফি আহমেদ (মিঠু) ও মো: আতিকুল মাহবুব (সালাম) সহ সভাপতি, যুগ্ম সম্পাদক পদে মো: এনামুল হক (পান্না), লাইব্রেরী ও সমাজ কল্যাণ সম্পাদক পদে মৌসুমী আকতার নির্বাচিত হয়েছেন।

এ ছাড়াও কার্যকরি সদস্যের পাঁচটি পদের মধ্যে ৪টি পদে নির্বাচিত হয়েছেন ছালমা খাতুন, জেসমিন আকতার (শিখা), আব্দুল্লাহেল কাফী (২) ও মো: আল আমিন (রাসেল)। অপরদিকে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত রিয়াজ-সিরাজুল প্যানেল হতে যুগ্ম সম্পাদক পদে মো: আবু বকর ছিদ্দিক (৩) ও ম্যাগাজিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো: শাফিকুর রহমান (শাফি) এবং কার্যকরি সদস্য একটি পদে মো: বাবুল রহমান নির্বাচিত হয়েছেন।

সকলেই তাদের দীর্ঘদিনের আইনসেবা, সততা ও পেশাগত নিষ্ঠার প্রশংসা করে আগামীর নির্বাচনে সফলতা কামনা করেছেন। তাদের বিজয়ের মাধ্যমে বগুড়া বার সমিতি আরও গতিশীল, স্বচ্ছ ও জনগণের সেবায় নিবেদিত একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আইনজীবীরা।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights