
কুষ্টিয়া দৌলতপুরে ৫০ শয্য হাসপাতালে মেডিকেল টেকনোলজিস্ট ফার্মাসিস্ট ১০ তম গ্রেড রবিবার সকাল ৯ টার সময় বাস্তবায়নের দাবিতে তারা বলেন, বিশেষায়িত ইনস্টিটিউট সমূহে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ফার্মাসিস্টবৃন্দ দীর্ঘদিন যাবৎ চরম বৈষম্যের শিকার হয়ে মানব সেবা চালিয়ে যাচ্ছি। অন্যান্য ডিপ্লোমা কোর্স ধারীর মধ্যে ডিপ্লোমা প্রকৌশলী ডিপ্লোমা নার্স এবং ডিপ্লোমা কৃষিবিদরা ইতিমধ্যেই ১১ তম গ্রেড হতে ১০ তম গ্রেডে উন্নীত হয়েছে। অতীব পরিতাপের বিষয় ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিষ্টদের ন্যায্য অধিকার বাস্তবায়িত হয় নি।
তাদের দাবি দ্রুত এটা বাস্তবায়িত করতে হবে। আজ রবিবার সকালে তারা দুই ঘন্টা কর্মবিরতি পালন করেন।