1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রূপসায় অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রূপসায় অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সাগর কুমার বাড়ই, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৯৭ বার

 

খুলনা জেলার রূপসা উপজেলার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন শহীদ মনসুর স্মৃতি সংসদ এর আয়োজনে অনুষ্ঠিত ১৬ দলীয় ৬ষ্ঠ অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ৩০ নভেম্বর বিকালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

দর্শকের উপচে পড়া ভিড়ে অনুষ্ঠিত জমজমাট খেলায় মুখোমুখি হয় স্বাগতিক শহীদ মনসুর স্মৃতি সংসদ ও বাগেরহাট ফুটবল একাদশ।

তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে উভয় দলই একের পর এক আক্রমণ পাল্টা আক্রমণ চালালেও নির্ধারিত সময়ের শেষে কোনো দলই গোলের দেখা পায়নি।

ফলে ম্যাচের ফলাফল গড়ায় ট্রাইবেকারে। ট্রাইবেকারে শহীদ মনসুর স্মৃতি সংসদের গোলরক্ষক আরিফুল ইসলাম বাবু দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে প্রতিপক্ষের একের পর এক শট প্রতিহত করেন।
তাঁর অসাধারণ পারফরম্যান্সে স্বাগতিক দল ট্রাইবেকারে ৪-১ গোলে বাগেরহাট ফুটবল একাদশকে পরাজিত করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হওয়ার গৌরব অর্জন করে বিজয়ী দলের গোলরক্ষক যশোর জেলার বাঘারপাড়া বসুন্ধিয়ার সন্তান আরিফুল ইসলাম বাবু।

খেলা পরিচালনা করেন নাজমুল ইসলাম, আলী আকবর, সুমন রাজু।
খেলায় ধারাভাষ্যকার হিসাবে উপস্থিত ছিলেন বাবুল হুসাইন।

এর পূর্বে প্রধান অতিথি হিসাবে খেলার উদ্বোধন করেন বিসিবির পরিচালক, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু।

খেলার শুরুতে স্বাগত বক্তৃতা করেন ক্রীড়া সংগঠক অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ।

বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্যা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, খুলনা জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপির সদস্য শেখ আরিফুর রহমান, মোল্যা রিয়াজুল ইসলাম, খুলনা জেলা যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা তুহিন, রূপসা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক এসএম আঃ মালেক, নৈহাটি ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মহিউদ্দিন মিন্টু, সাবেক সদস্য সচিব দিদারুল ইসলাম।

সন্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ( ভারপ্রাপ্ত ) অধ্যক্ষ অজিত সরকার।

টুর্নামেন্ট কমিটির আহবায়ক মাফতুন আহম্মেদ রাজার সভাপতিত্বে ব্যবস্থাপনায় ছিলেন মাঠ পরিচালনা কমিটির আহবায়ক প্রভাষক বাশির আহম্মেদ লালু,যুগ্ম আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, সদস্য সচিব সৈয়দ মাহমুদ আলী, যুগ্ম আহবায়ক মোঃ আলম শেখ।

এসময় উপস্থিত ছিলেন ফুটবল কোচ মুস্তাকুজ্জামান, প্রভাষক খান মেজবা উদ্দীন সেলিম, বিএনপি নেতা রবিউল ইসলাম রবি, শামীম হাসান, সৈয়দ নিয়ামত আলী, বাদশা জমাদ্দার, এইচএম কামরুল ইসলাম, মাসুদ খান, মুন্না সরদার, খান আলিম হাসান, তরিকুল ইসলাম সুমন, ইসরাইল বাবু, এসএম আবু সাঈদ, সুলতান মাহমুদ বাদশা, ক্রীড়া সংগঠক নুর আলী, সমাজসেবক আবুল কালাম, নয়ন মোড়ল, নাঈম আহমেদ, শাহিনুর রহমান, বেল্লাল শেখ, জিএম হিরোক, খান জিয়া, মিরাজুল ইসলাম মিরান, মোঃ সোহাগ ,আবুল কাশেম, তরিকুল ইসলাম অন্তর, সুজন শেখ, লিমন মাহমুদ, গোলাম রসূল, ইব্রাহিম শেখ, ফেরদৌস, জহির খান, তাহসিন প্রমূখ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com