1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মটর চালক দলের উদ্যোগে টঙ্গীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:২৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মটর চালক দলের উদ্যোগে টঙ্গীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইয়ুথ ডেস্ক
  • আপডেট সময়ঃ রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৫১ বার

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গাজীপুরের টঙ্গী মাছিমপুর গাফুরিয়া মসজিদ সংলগ্নে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ মাগরিব সন্ধ্যায় স্থানীয় মাছিমপুর গাফুরিয়া মসজিদ সংলগ্নে টঙ্গী পূর্ব থানা মটর চালক দলের উদ্যোগে এই বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এই সময় টঙ্গী পূর্ব থানা মটর চালক দলের নেতাকর্মী , অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন স্তরের সাধারণ মানুষ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন । টঙ্গী পূর্ব থানা মটর চালক দলের নেতা মোঃ সুমন বলেন“বেগম খালেদা জিয়া শুধু বিএনপির চেয়ারপারসন নন। তিনি বাংলাদেশের মানুষের প্রাণের স্পন্দন ও জাতীয় ঐক্যের প্রতীক। বাংলাদেশের মানুষের দোয়ায় ইনশাআল্লাহ তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।
পরে গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর মঙ্গল কামনা ও দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে প্রার্থনা জানানো হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা মটর চালক দলের নেতা মোঃ মুরাদ, মিজান, জাকির, মোর্শেদ প্রমুখ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com