1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ত্রয়োদশ সংসদ নির্বাচন: গাইবান্ধার পাঁচ আসনে জাতীয় পার্টির প্রার্থী চূড়ান্ত, দুই আসনে শামীম হায়দার পাটোয়ারী - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ত্রয়োদশ সংসদ নির্বাচন: গাইবান্ধার পাঁচ আসনে জাতীয় পার্টির প্রার্থী চূড়ান্ত, দুই আসনে শামীম হায়দার পাটোয়ারী

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৩০ বার

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় পার্টি। ঘোষিত তালিকায় দলটির মহাসচিব ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী দুইটি আসনে প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে জেলা জাতীয় পার্টির সভাপতি সারওয়ার হোসেন শাহীন মাধুকর এ তথ্য নিশ্চিত করেন। একই সঙ্গে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের প্রোফাইলে প্রার্থীদের তালিকা প্রকাশ করেন।
ঘোষিত তালিকা অনুযায়ী, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) এবং গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। গাইবান্ধা-২ (সদর) আসনে সাবেক এমপি আবদুর রশিদ সরকার, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে ময়নূর রাব্বি চৌধুরী রুমান এবং গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে কাজী মশিউর রহমানকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।
এ বিষয়ে জেলা জাতীয় পার্টির সভাপতি সারওয়ার হোসেন শাহীন মাধুকর জানান, ঘোষিত প্রার্থীরা ইতোমধ্যে নিজ নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ ও প্রচারণা কার্যক্রম শুরু করেছেন। পাশাপাশি দলীয় নেতা-কর্মীদের লাঙ্গল প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights