
জয়পুরহাটের কালাইয়ে” কালাই শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১১তম বার্ষিক সাধারন সভা ২৭ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় অফিস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সমিতির সেক্রেটারী মোঃ শামীম রেজা ২০২৪-২০২৫ অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন পেশ করেন।
দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব্) এর সহযোগিতায় কালাই উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মতিনের সভাপতিত্বে সভায় অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোহাতাব উদ্দিন, সমিতির ভাইস চেয়ারম্যান মোঃ আজিজুল হক, ট্রেজারার সুপারিন্টেনডেন্ট মোঃ মতিয়র রহমান, ডিরেক্টর-মোঃ আনতাজ আলী মন্ডল, মোঃ রফিকুল ইসলাম ও উপজেলা ম্যানেজার মোখলেছার রহমান। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি মোঃ শামীম রেজা।