1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়া-৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা ইদ্রিস আলীর মনোনয়নপত্র দাখিল - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়া-৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা ইদ্রিস আলীর মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক, তানভির রহমান
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৩ বার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু -নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ ইসলামী আন্দোলন-এর (হাতপাখা) মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোঃ ইদ্রিস আলী মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার বিকেলে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নন্দীগ্রাম উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী অফিসার শারমিন আরা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ তাজুল ইসলামের নিকট মনোনয়ন ফরম দাখিল করেন।

মনোনয়ন দাখিলকালে ইসলামী আন্দোলনের স্থানীয়  পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়ন দাখিল কার্যক্রম সম্পন্ন করেন।

মনোনয়নপত্র জমা শেষে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় মাওলানা মোঃ ইদ্রিস আলী বলেন, ইসলামী আদর্শ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তিনি বগুড়া-৪ আসনের সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights