1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঠাকুরগাঁওয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে চির যত্ন - Youth Tv news
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| সন্ধ্যা ৭:০৯|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঠাকুরগাঁওয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে চির যত্ন

জয় মহন্ত অলক ঠাকুরগাঁও
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ৭০ বার

ঠাকুরগাঁও : উত্তরের হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনের বেলা অনেকটা সময় ধরে দেখা মিলছে না সূর্যের আবার কনকনে শীত নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষেরা কষ্টে দিন যাপন করছে ঠিক এই সময়ে তাদের পাশে দাঁড়িয়েছে ঠাকুরগাঁও চির যত্ন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তরুণ ছাত্রদের এই সংগঠনের উদ্যোগে ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন স্থানে অর্ধশতাধিক অসহায় নারী ও পুরুষদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন চির যত্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সহ-সভাপতি নাজমুল হুদা নয়ন, সাধারণ সম্পাদক আবু তাওহীদ রাব্বি, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হোসেনসহ অন্যান্যরা। সেখানে সাধারণ মানুষের বলেন কনকনে শীতে কম্বল পেয়ে খুশি, হামার এইতি খুব শীত রাতত ঠান্ডার জন্য ঠিকমতো ঘুমাবা পারি না। এমন সময় আমাকে কম্বল দেহেনে খুব উপকার করিলেন। তাই চির যত্ন সামাজিক সংগঠন টাক ধন্যবাদ জানাই হামরা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com