1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গভীর শোক ও দোয়া কামনার মধ্য দিয়ে ডেন্টাল পরিষদ বগুড়া জেলা কমিটির বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গভীর শোক ও দোয়া কামনার মধ্য দিয়ে ডেন্টাল পরিষদ বগুড়া জেলা কমিটির বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি), বগুড়া :
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১৬০ বার

বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ডেন্টাল পরিষদ, বগুড়া জেলা শাখার বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২য় জানুয়ারি রোজ শুক্রবার, বগুড়ার স্বনামধন্য জলেশ্বরীতলা লাভেস্তা রেস্টুরেন্টে সকাল ১১টায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ আজফারুল হাবীব রোজ, আহবায়ক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বি.এম.এ), বগুড়া জেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ডাঃ মোসলেহ উদ্দীন হায়দার রাসেল, সদস্য, (বি.এম.এ) বগুড়া জেলা শাখা এবং ডাঃ রাশেদুল ইসলাম রনি, সদস্য, (বি.এম.এ) বগুড়া জেলা শাখা। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার, সাংগঠনিক সম্পাদক, এম-ট্যাব বগুড়া আঞ্চলিক জেলা শাখা। সম্মেলনে সভাপতিত্ব করেন মোঃ আশরাফুল ইসলাম, সভাপতি, বাংলাদেশ ডেন্টাল পরিষদ বগুড়া জেলা শাখা। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন মোঃ রিপন বিশ্বাস (তন্ময়), সাধারণ সম্পাদক, বাংলাদেশ ডেন্টাল পরিষদ বগুড়া জেলা শাখা। এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ সোহেল রানা শাহিন, সহ-সভাপতি মোঃ শাহাদাত হোসেন, মোঃ আতাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন আনসারী, মোঃ মোশারফ হোসেন, মোঃ আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ রিয়াদ আল মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ এমদাদুল হক, মোঃ আজিজুল হক শাওন, অর্থ সম্পাদক মোঃ রুবেল মিয়া, প্রচার সম্পাদক মোঃ ওমর ফারুকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সম্মেলন শেষে সকল সদস্যদের অংশগ্রহণে একটি র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়, যেখানে ১০ জনকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও সংগঠনের পক্ষ থেকে প্রত্যেক সদস্যকে সার্টিফিকেট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে মরহুমা আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে সম্মিলিতভাবে এক মিনিট সবাই দাঁড়িয়ে থেকে নীরবতা সহ রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মহান আল্লাহ পাক মরহুমা বেগম খালেদা জিয়া কে জান্নাতুল ফেরদৌস নসিব করুন—আমিন।।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com