
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নে বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ৩ বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সোমবার বিকাল ৪ টার সময় মথুরাপুর বাজার সংলগ্ন দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলহাজ্ব আবুল হাসেম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃবিল্লাল হোসেন সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।