1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শীতে উষ্ণতার ছোঁয়া নিয়ে ছুটছেন কাজিপুরের ইউএনও মোস্তাফিজ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:৩০|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শীতে উষ্ণতার ছোঁয়া নিয়ে ছুটছেন কাজিপুরের ইউএনও মোস্তাফিজ

এস এম শুভ সরকার, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ৬৫ বার

সারাদেশব্যাপী বয়ে চলা গত কয়েকদিনের তীব্র শীতের মাঝে উষ্ণতার ছোঁয়া নিয়ে ছুটে চলেছেন কাজিপুরের ইউএনও মোস্তাফিজুর রহমান।

গত রবিবার থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত উপজেলার যমুনার চরাঞ্চলে অবস্থিত নিশ্চিন্তপুর ইউনিয়নের জজিরা মদিনাতুল উলুম কওমিয়া ও হাফিজিয়া মাদ্রাসা, নাটুয়াপাড়া ইউনিয়নের নাটুয়ারপাড়া বে-সরকারি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, মারকাযুস সুন্নাহ মদিনাতুল উলুম মাদ্রাসা, তেকানী ইউনিয়নের কান্তনগর হাফিজিয়া ও এতিমখানা এবং পারখুকশিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রায় দুই শতাধিক এতিম অসহায় শিশু শিক্ষার্থীদের মাঝে কম্বল ও শিমু পোশাক বিতরণ করেন। এছাড়া সোমবার রাতে উপজেলার ওয়াপদা বেরিবাঁধে অবস্থিত ছিন্নমূল মানুষের দরোজায় গিয়ে ডেকে পরিবারের বৃদ্ধ, বৃদ্ধা ও শিশুদেরকে শীতের কম্বল ও শিশু পোশাক গায়ে জড়িয়ে দেন ইউএনও।
ইউএনও বলেন, এই তীব্র শীতে এতিমখানা, হাফেজিয়া মাদ্রাসা ও ছিন্নমূল মানুষ ও শিক্ষার্থীদের শীতের প্রকোপ থেকে রক্ষায় নিজ হাতে কম্বল ও শিশু পোশাক বিতরণ করেছি। শীতের এই মাস এই বিতরণ অব্যাহত থাকবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com