1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নাগেশ্বরীতে ২৪৮ পিস ভারতীয় কাপড়সহ ৩টি অটোরিকশা জব্দ, আটক ৩ - Youth Tv news
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| বিকাল ৪:১১|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নাগেশ্বরীতে ২৪৮ পিস ভারতীয় কাপড়সহ ৩টি অটোরিকশা জব্দ, আটক ৩

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি, মোঃ জাকারিয়া হোসেন
  • আপডেট সময়ঃ বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ৬০ বার

 

কুড়িগ্রামের নাগেশ্বরীতে থানা পুলিশের বিশেষ অভিযানে ২৪৮ পিস ভারতীয় কাপড়সহ তিনটি অটোরিকশা জব্দ করা হয়েছে। এ সময় অটোচালকসহ তিনজনকে আটক করা হয়।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে গত ৬ জানুয়ারি গভীর রাতে অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার ভিতরবন্দ এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালানোর সময় অবৈধভাবে চোরাচালান করা ভারতীয় কাপড় বহনকালে তিনটি অটোরিকশা আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, জব্দকৃত ভারতীয় কাপড়গুলো কচাকাটা থানার নারায়ণপুর ইউনিয়নের সীমান্তবর্তী পাখিউড়া গ্রাম দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন, কাপড়ের এই চালানটি নাগেশ্বরীর চোরাকারবারি ও কাপড় ব্যবসায়ী বেলাল ও রাসেল এবং কচাকাটা থানাধীন মাদারগঞ্জ এলাকার চোরাকারবারি আবুল হোসেনের।

এদিকে চালান আটকের খবর পেয়ে আরও দুই নৌকা বোঝাই ভারতীয় কাপড়সহ অন্য চোরাকারবারিরা নদীপথে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান বলেন, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। “নির্বাচনকে সামনে রেখে চোরাচালানসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। জনগণের সহযোগিতা পেলে এসব অপরাধ দমন আরও কার্যকর হবে।”

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com