1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
দৌলতপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ১ - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১০:৫৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

দৌলতপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ১

জনিরুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ৯১ বার

কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেলের ধাক্কায় ফেরদৌস দফাদার (৫০) নামে একজন কৃষক নিহত হয়েছেন।

এ ঘটনায় মোটরসাইকেল চালক ইসতার আলী (৪৫) গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ফেরদৌস দফাদার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া থানার মোড় এলাকার মৃত আজিম দফাদারের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। আহত ইসতার আলী কৈপাল এলাকার মৃত ইমদাদুল হকের ছেলে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার তারাগুনিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফেরদৌস দফাদার ঔষধ কেনার জন্য তারাগুনিয়া বাজারে যাচ্ছিলেন। নুরুজ্জামানের তরমুজের আড়তের সামনের রাস্তা পার হওয়ার সময় দৌলতপুর থেকে তারাগুনিয়াগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে ফেরদৌস দফাদার রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। এ সময় মোটরসাইকেল চালক ইসতার আলীও মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ফরদৌস দফাদারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ইসতার আলীকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়।

দূর্ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং আরেকজনকে আহত অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com