1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নন্দীগ্রামে আল মানার একাডেমি'তে মহান শহীদ দিবস পালন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নন্দীগ্রামে আল মানার একাডেমি’তে মহান শহীদ দিবস পালন

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬৭ বার

আরাফাত হোসেন স্টাফ রিপোর্টার: আজ একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বগুড়ার নন্দীগ্রামে আল মানার একাডেমির উদ্যোগে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। আল মানার একাডেমির শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকা, বীর মুক্তিযোদ্ধা, ৪ নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন। বিপুল সংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে এই অনুষ্ঠানটি হয়ে উঠেছিল শ্রদ্ধা প্রদর্শনের অনুপম দৃষ্টান্ত। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪ নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন।

আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা একরাম হোসেন,

৪ নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফসার আলী ও আল মানার একাডেমীর প্রধান শিক্ষক আব্দুল মজিদ।

সবশেষে, সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights