কুষ্টিয়া-১ ছাত্রদল ও এর অধীনস্থ বিভিন্ন কলেজ শাখা ছাত্রদলের নেতা-কর্মীদের রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা অনুযায়ী কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে উপজেলা ছাত্রদল ও এর অধীনস্থ বিভিন্ন কলেজ শাখা ছাত্রদলের নেতা-কর্মীদের অংশগ্রহণে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
‎

‎শনিবার (১০ জানুয়ারি) উপজেলার আল্লার দর্গা বাজারের নুরুজ্জামান বিশ্বাস অডিটোরিয়ামে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে দৌলতপুর উপজেলা ছাত্রদল।
‎
‎কর্মশালাটি কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।
‎
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল এবং সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিবুল ইসলাম।
‎
‎কর্মশালায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত আগামীর বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্র সংস্কার ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয়। এতে বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান সাইদুল ইসলাম পলাশ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আফফান,
‎স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারন সম্পাদক মুনতাসির মামুন, কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মুজ্জাবির রহমান রাব্বি ও সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিসাতসহ অন্যান্য নেতারা।
‎
‎বক্তারা বলেন, দেশ গঠনে শিক্ষিত ও সচেতন ছাত্রসমাজের ভূমিকা অপরিসীম। তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে ছাত্রদলকে সুসংগঠিত ও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদল নেতৃবৃন্দ কর্মশালায় অংশগ্রহণ করেন।
‎
‎p

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

কুষ্টিয়া-১ ছাত্রদল ও এর অধীনস্থ বিভিন্ন কলেজ শাখা ছাত্রদলের নেতা-কর্মীদের রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আপলোডের সময় : 10:33:40 pm, Saturday, 10 January 2026