
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়ানে বান্দের বাজার গ্রামে বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ৩ বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শনিবার বিকাল ৪টার সময় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মোঃ আসাদুজ্জামান সোনা মেম্বার এর সভাপতিত্বে মোঃ এস এম এস সালেক শিপার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাবেক সহ সভাপতি মোঃ শামীম রেজা মোল্লা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক প্রফেসর মোঃ আতাউর। আরো উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।