
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ডাংমড়কা বাজারে প্রাণকেন্দ্র গড়ে উঠেছে প্রজন্ম মডেল স্কুল। ২০২১ সালের পহেলা জানুয়ারি তে এর কার্যক্রম শুরু হয়। বেশ কিছু শিক্ষা অনুরাগীর ব্যক্তি আন্তরিক প্রচেষ্টায় স্কুলটি গড়ে উঠে।
প্রতিষ্ঠানের পর পরই স্কুলটি ওই অঞ্চলে অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানের পরিণত হয়। ৪ বছরের বেশি সময় ধরে মডেল স্কুলটি উৎকর্ষের ধারাবাহিকতা বজায় রেখে শৃঙ্খলা পূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ মানসম্মত শিক্ষা প্রদানের জন্য সুপরিচিত।
১২ জানুয়ারি ২০২৫ ইং রোজ সোমবার সকাল ১১ টায় স্কুলটি পিঠা উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। বিদ্যালয়ের শিক্ষার্থীরা, নাচ, গান, কবিতা, গজল ইত্যাদি পরিবেশন করে।
প্রজন্ম মডেল স্কুল এর দায়িত্ব পালন করে আসছেন প্রতিষ্ঠানটির পরিচালক ফিরোজ আহমেদ কাজল, রোকনুজ্জামান এবং এস এম সাদীকুর রহমান। প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন রোকনুজ্জামান ও সার্বিক সহযোগিতায় রয়েছেন শাহাব উদ্দিন।