কালাইয়ে শহীদ হাদি হত্যার বিচারের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ

জয়পুরহাটের কালাইয়ে বাসস্ট্যান্ড চত্বরে শহীদ শরীফ ওসমান বিন  হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা ছাত্র-জনতা। সোমবার ১২ জানুয়ারি উপজেলা ছাত্র-জনতার ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির শুরুতে বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কালাই বাসস্ট্যান্ড ও আশপাশের সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড চত্বরে এসে অবস্থান কর্মসূচিতে রূপ নেয়। এ সময় অংশগ্রহণকারীরা ‘শহীদ হাদি হত্যার বিচার চাই’, ‘ইনকিলাব মঞ্চের শহীদ হাদি—আমরা ভুলিনি’, ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’সহ বিভিন্ন স্লোগানে কালাইয়ের রাজপথ মুখরিত করে তোলে।

কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের ছাত্র-জনতা অংশগ্রহণ করেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

কালাইয়ে শহীদ হাদি হত্যার বিচারের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ

আপলোডের সময় : 08:53:19 pm, Monday, 12 January 2026