
কুষ্টিয়া দৌলতপুরে আদাবাড়িয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র প্রতি শনিবার বন্ধ থাকে এমনই অভিযোগ তোলে ভুক্তভোগীরা।
সরজমিনে গিয়ে দেখা মিলে গেটে বড় একটি তালা দেওয়া, মিলছে না কোনো সেবা।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে ম্যানেজ করে উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ইনচার্জ আদাবাড়িয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র মোঃ মাহমুদুল ইসলাম পলাশ অফিস বন্ধ রেখে তার ব্যক্তিগত কাজ করেন।
নিয়ম অনুযায়ী, প্রতিটি কেন্দ্রে এক জন করে পরিবার কল্যাণ পরিদর্শক ও উপসহকারী কমিউনিকেট মেডিকেল অফিসার, আয়া থাকার কথা কিন্তু কর্মস্থলে পাওয়া যায় না তাদেরকে। ভুক্তভোগীরা বলেন, আমাদের বাড়ি শেষ সীমান্তে আমরা চিকিৎসা নিতে হলে পাড়ি দিতে হয় অনেক দূরে। আমরা এই ইউনিয়ন প্রাথমিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত।
এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম ক্যামেরার সামনে কথা বলতে চায় না এবং সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি অনিয়মটা শিখার করতে নারাজ।