1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রায়গঞ্জে যুবদল নেতার ওপর নৃশংস হামলা, গুরুতর আহত আমজাদ - Youth Tv news
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| বিকাল ৪:১১|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রায়গঞ্জে যুবদল নেতার ওপর নৃশংস হামলা, গুরুতর আহত আমজাদ

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি, মোঃ জাকারিয়া হোসেন
  • আপডেট সময়ঃ বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ৫০ বার

 

গতকাল ১৩ জানুয়ারি (মঙ্গলবার) রায়গঞ্জ ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ–এর ওপর অতর্কিত ও নৃশংস হামলার ঘটনা ঘটেছে রায়গঞ্জ পেট্রোল পাম্পের সামনে।

প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্রে জানা গেছে রনি, খাইরুল,শহিদুল সহ আরও কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র রামদা নিয়ে আমজাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা তাঁর মাথা ও পায়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতরভাবে জখম করে এবং পরে ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের বরাতে জানা গেছে, তার অবস্থা আশঙ্কাজনক, তবে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এ ঘটনায় রায়গঞ্জ ইউনিয়নসহ আশপাশের এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যুবদল ও স্থানীয় নেতাকর্মীরা এই বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
নেতৃবৃন্দ অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত সকল অপরাধীকে চিহ্নিত করে দ্রুত গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন।

একই সঙ্গে তারা হামলার স্বীকার আমজাদের জন্য দ্রুত আরোগ্য কামনায় সকলের কাছে দোয়ার আবেদন জানিয়েছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com