1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধার পাঁচ আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন, নির্বাচনী মাঠে ৪০ প্রার্থী - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধার পাঁচ আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন, নির্বাচনী মাঠে ৪০ প্রার্থী

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১৫৬ বার

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ করেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পাঁচটি আসনে মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৩২ জন বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত এবং ৮ জন স্বতন্ত্র প্রার্থী।
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসন:
এ আসনে বিএনপির প্রার্থী ডা. জিয়াউল ইসলাম (ধানের শীষ), জামায়াতে ইসলামীর প্রার্থী মাজেদুর রহমান (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির প্রার্থী শামীম হায়দার পাটোয়ারী (লাঙ্গল), ইসলামী আন্দোলনের প্রার্থী রমজান আলী (হাতপাখা), বাসদ মার্কসবাদীর প্রার্থী পরমানন্দ দাশ (কাঁচি), আমজনতা পার্টির প্রার্থী কাউসার আজম হান্নু (প্রজাপতি), স্বতন্ত্র প্রার্থী সালমা আক্তার (কলস) এবং মোস্তফা মহসিন (ঢেঁকি) প্রতীক পেয়েছেন।
গাইবান্ধা-২ (সদর) আসন:
এখানে বিএনপির প্রার্থী আনিসুজ্জামান খান বাবু (ধানের শীষ), জামায়াতের প্রার্থী আব্দুল করিম (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির প্রার্থী আব্দুর রশিদ সরকার (লাঙ্গল), সিপিবির প্রার্থী মিহির ঘোষ (কাস্তে), বাসদ মার্কসবাদীর প্রার্থী আহসানুল হাবীব সাঈদ (কাঁচি), ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল মাজেদ (হাতপাখা) এবং জনতার দলের প্রার্থী শাহেদুর জাহান (কলম) প্রতীক বরাদ্দ পেয়েছেন।
গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসন:
এ আসনে বিএনপির প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক (ধানের শীষ), জামায়াতের প্রার্থী নজরুল ইসলাম (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলনের প্রার্থী এটিএম আওলাদ হোসাইন (হাতপাখা), গণঅধিকার পরিষদের প্রার্থী সুরুজ মিয়া (ট্রাক), সিপিবির প্রার্থী আব্দুল্লাহ আদিল (কাস্তে) এবং জাতীয় পার্টির প্রার্থী মইনুল রাব্বি চৌধুরী (লাঙ্গল) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসন:
এখানে বিএনপির প্রার্থী আলহাজ্ব শামীম কায়সার লিংকন (ধানের শীষ), জামায়াতের প্রার্থী ডা. আব্দুর রহিম (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির প্রার্থী কাজী মশিউর রহমান (লাঙ্গল), ইসলামী আন্দোলনের প্রার্থী তহিদুল ইসলাম তুহিন (হাতপাখা), বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী আতোয়ারুল ইসলাম (কোদাল) এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ আকন্দ প্রতীক পেয়েছেন।
গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসন:
এ আসনে বিএনপির প্রার্থী ফারুক আলম সরকার (ধানের শীষ), জামায়াতের প্রার্থী ওয়ারেছ আলী (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির প্রার্থী শামীম হায়দার পাটোয়ারী (লাঙ্গল), বাসদ মার্কসবাদীর প্রার্থী রাহেলা খাতুন (কাঁচি), ইসলামী আন্দোলনের প্রার্থী অ্যাডভোকেট আজিজুল ইসলাম (হাতপাখা), গণঅধিকার পরিষদের প্রার্থী সামিউল ইসলাম (ট্রাক), কমিউনিস্ট পার্টির প্রার্থী নীরব দাস (কাস্তে) এবং স্বতন্ত্র প্রার্থী হাসান মেহেদী বিদ্যুৎ (ঘোড়া), নাহিদুজ্জামান নিশাদ (হাঁস) ও অ্যাডভোকেট গোলাম শহীদ রঞ্জু (মোটরসাইকেল) প্রতীক বরাদ্দ পেয়েছেন।
প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে গাইবান্ধার পাঁচটি আসনেই আনুষ্ঠানিকভাবে শুরু হলো নির্বাচনী প্রচারের মাঠের লড়াই। এখন ভোটারদের সমর্থন আদায়ে ব্যস্ত সময় পার করবেন প্রার্থীরা।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights