1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যারা হ্যাঁ ভোট চান না তারা এই রক্তের উপরে দাঁড়িয়ে রক্তের সাথে বেইমানি করছে: ঠাকুরগাঁওয়ে উপদেষ্টা সাখাওয়াত হোসেন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যারা হ্যাঁ ভোট চান না তারা এই রক্তের উপরে দাঁড়িয়ে রক্তের সাথে বেইমানি করছে: ঠাকুরগাঁওয়ে উপদেষ্টা সাখাওয়াত হোসেন

জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৭৭ বার

নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবঃ ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন যারা ক্ষমতাকে অপব্যবহার করতে চাইবেন তারা হয়তো না ভোটের দিকেই যাবেন। কিন্তু তিনি মনে করেন দেশের যদি ভবিষ্যৎ ঠিক করতে হয় একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি রাখতে হয় তাহলে হ্যাঁ ভোট দেয়ার মালিক হচ্ছে জনগণ। 

জেলা প্রশাসনের আয়োজনে বুধবার দুপুরে পৌর শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে তিনি এসব কথা বলেন কোন দল কি বলল সেগুলো না সেই দল কতটুকু পারসেন্ট ভোট পাবে সেটাও তিনি জানেন না। কোন দল যদি প্রচারণা করে তাহলে বলতে হবে তারা দেশের এই রক্তের উপরে দাঁড়িয়ে রক্তের সাথে বেইমানি করছে। বর্তমান পুলিশ ডান্ডা মারেনা পুলিশ গুলি মারে না মারতে তারা দেয় না।

বর্তমান সরকার চাচ্ছেন পুলিশ একটা মানবিক পুলিশের মত ব্যবহার করুক। এবং সকলের উচিত পুলিশের এই ব্যবহার শ্রদ্ধা করে সহযোগিতা করা।বিগত সরকারের আমলে মুখ দিয়ে সাংবাদিকরা কিছু বললেই বিভিন্ন জায়গায় প্রবেশ করতে দেওয়া হতো না।

এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন,অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলামসহ অন্যান্যরা।

 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com