যশোর অভয়নগরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে টাকা ছিনতাই চেষ্টার অভিযোগ

যশোরের অভয়নগরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে একটি এজেন্ট ব্যাংকিংয়ের টাকা ছিনতাই চেষ্টার অভিযোগ উঠেছে। রবিবার বিকালে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের নলামারা স্লুইসগেট সংলগ্ন এলাকার সোনাতলা-পেরুলী সড়কে এ ঘটনা ঘটে।
ইসলামী ব্যাংক পেরুলী বাজার এজেন্ট ব্যাংকিংয়ের পরিচালক ভুক্তভোগী শরিফুল ইসলাম বলেন, রবিবার বিকাল ৪টার দিকে খুলনার শিরোমনি নিজ বাসা থেকে প্রায় পাঁচ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলযোগে পেরুলী বাজারে যাচ্ছিলাম। পথিমধ্যে সিদ্ধিপাশা ইউনিয়নের নলামারা স্লুইসগেট এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। প্রাণ বাঁচাতে গ্রাহকের গচ্ছিত টাকা নিয়ে সড়কের পাশের একটি মাছের ঘেরে ঝাঁপিয়ে পড়ে চিৎকার শুরু করি। এ সময় পথচারীরা এগিয়ে আসলে দুইজন দুর্বৃত্ত অপর একটি মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সিডনির নতুন আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম যাত্রীবাহী ফ্লাইটের যাত্রা শুরু

Verified by MonsterInsights

যশোর অভয়নগরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে টাকা ছিনতাই চেষ্টার অভিযোগ

আপলোডের সময় : 09:47:03 pm, Monday, 26 January 2026