
জয়পুরহাটের ক্ষেতলাল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ৩১ জানুয়ারি শনিবার সকাল ১০ ঘটিকায় জয়পুরহাট-২ আসনে ১১দলীয় সংসদ সদস্য প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ এর দাঁড়িপাল্লা নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মোঃ মুজিবর রহমান।
তিনি বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১১দলীয় জোটের প্রার্থী জয়পুরহাট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এস এম রাশেদুল আলম কে জয়পুরহাট-২ আসনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহব্বান জানান। তিনি আরো বলেন সন্ত্রাস, চাঁদাবাজি মুক্ত মানবিক বাংলাদেশ গড়তে সংসদে কোরআনের আইন চালুর জন্য সৎলোকদের পাঠাতে হবে।সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর জননেতা মোঃ ফজলুর রহমান সাঈদ, সেক্রেটারি মোঃ গোলাম কিবরিয়া, সহকারী সেক্রেটারি এ্যাডঃ মোঃ মামুনুর রশীদ, জেলা জামায়াতের তারবিয়াত সেক্রেটারি মাওঃ মাহমুদুল হাসান, জেলা পেশাজীবী সংগঠনের সভাপতি সাবেক পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান, কালাই উপজেলা সাবেক আমীর মাওঃ নুরুজ্জামান সরকার, বাংলাদেশ খেলাফত মজলিশ নেতা আনোয়ার হোসেন, খেলাফত মজলিশ নেতা কামরুজ্জামান, এবি পার্টির নেতা শামসুজ্জামান সুলতান, এস এ জাহিদ সরকার,, এনসিপির নেতা ইঞ্জিনিয়ার গোলাম কবীর, কালাই উপজেলা জামায়াতের আমীর মাওঃ মুনছুর রহমান, সেক্রেটারি আব্দুল আলীম, ক্ষেতলাল উপজেলা আমীর অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম, সেক্রেটারি শামীম হোসেন, পৌর আমীর আব্দুস সামাদ, সেক্রেটারি আব্দুল খালেক, সহকারী রাজনৈতিক সেক্রেটারি মীর শয়ন, বগুড়ার শিবির নেতা শফিকুল ইসলাম সহ স্থানীয় ১১দলীয় জোটের নেতৃবৃন্দ। সমাবেশে সভাপতিত্ব করেন জয়পুরহাট-২ আসনের এমপি প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ-তিনি জনতার উদ্দেশ্য বলেন নির্বাচনে আমাকে বিজয়ী করলে কৃষি, রেলস্টেশন, শিক্ষা, রাস্তাঘাট,হাট-বাজার, পর্যটন এলাকা নান্দাইল দীঘি,আচরাঙ্গা দীঘি,বিলেরঘাট, তিলকপুরে আলুর কারখানা সহ এলাকার ব্যাপক উন্নয়ন করবো ইনশাআল্লাহ।