ময়মনসিংহে আলোচিত রিয়াদ হত্যা মামলার রহস্য উন্মোচন: ২ আসামি গ্রেফতার

ময়মনসিংহ জেলার সদর থানার চাঞ্চল্যকর ও ক্লুলেস রিজওয়ান জাহান খাঁন রিয়াদ (২৫) হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ০২ জন আসামিকে মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে সিপিএসসি, র‍্যাব-১৪, ময়মনসিংহ।

বাদীর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায় যে, ধৃত আসামি ১। মোঃ জাহাঙ্গীর আলম(২২), থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহ, ২। লিংকন(২২), থানা-সদর, জেলা-ময়মনসিংহ সহ অজ্ঞাতনামা আসামিরা পূর্ব শত্রুতার জেরে গত ২৬ নভেম্বর ২০২৫খ্রিঃ অনুমান ১৪০০ ঘটিকায় ময়মনসিংহ সদর থানার পাটগুদাম ব্রীজ মোড়ে ট্রাফিক পুলিশ বক্স এর নিকটে নিহত রিজওয়ান জাহান খাঁন রিয়াদ(২৫), পিতা-সাইদুল হক খাঁন, সাং-১৩১/এ/১, কালিবাড়ি রোড, থানা-সদর, ময়মনসিংহকে হত্যার উদ্দেশ্যে পথ রোধ করে মারপিট করতঃ চাকু দিয়ে ঘাই মেরে গুরুতর রক্তাক্ত জখম করে। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।

পরবর্তীতে উক্ত তারিখে নিহত রিজওয়ান জাহান খাঁন রিয়াদ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। আলোচিত ঘটনাটি প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় ফলাও করে প্রচার হয়।

উক্ত ঘটনায় নিহত রিজওয়ান জাহান খাঁন রিয়াদ এর পিতা বাদী হয়ে ময়নমসিংহ জেলার সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। যার কোতোয়ালী থানার মামলা নং-৭৮, তারিখ-২৭ নভেম্বর ২০২৫খ্রিঃ, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০২/৩৪ পেনাল কোড। সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ ছায়াতদন্ত শুরু করে এবংঘটনায় জড়িত অজ্ঞাতনামা আসামিদের গ্রেফতারে তৎপর হয়।

এরই প্রেক্ষিতে, সিপিএসসি, র‍্যাব-১৪, ময়মনসিংহ এর আভিযানিক দল উক্ত হত্যার ঘটনায় জড়িত ধৃত আসামিদের বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করে ৩১ জানুয়ারি অনুমান ০২০০ ঘটিকায় ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকা হতে আসামি ১। মোঃ জাহাঙ্গীর আলম(২২), থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহকে এবং একই তারিখ অনুমান ০৪৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানা এলাকা হতে আসামি ২। লিংকন(২২), থানা-সদর, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় হস্তান্তর করে হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

ময়মনসিংহে আলোচিত রিয়াদ হত্যা মামলার রহস্য উন্মোচন: ২ আসামি গ্রেফতার

আপলোডের সময় : 10:58:50 pm, Saturday, 31 January 2026