1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ভয়কে জয় করেই এবারের নির্বাচনে জনগণ ১১ দলীয় ঐক্যবদ্ধ জোটের প্রার্থীদের বিজয়ী করবে - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ভয়কে জয় করেই এবারের নির্বাচনে জনগণ ১১ দলীয় ঐক্যবদ্ধ জোটের প্রার্থীদের বিজয়ী করবে

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০০ বার

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনে ভয়কে জয় করে জনগণ ঐক্যবদ্ধ ১১ দলীয় নির্বাচনী জোট সমর্থিত প্রার্থীদের বিজয়ী করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা সাখাওয়াত হোসাইন।
রোববার ( ২ ফেব্রুয়ারি ) খুলনার তেরখাদা উপজেলায় দিনব্যাপী ব্যাপক নির্বাচনী গণসংযোগ ও সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তিনি ঐক্যবদ্ধ ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও খেলাফত মজলিস মনোনীত, দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী।
গণসংযোগকালে মাওলানা সাখাওয়াত হোসাইন সাচিয়াদাহ ইউনিয়নের কোদলায় মহিলা সমাবেশ, নলিয়ার চরে মহিলা সমাবেশ, পদ্মবিলা বাজারে সমাবেশ, সাচিয়াদাহ বাজারে গণসংযোগ ও প্রচার মিছিল, কুশলা চরপাড়ায় সমাবেশ এবং শেখপুরা ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করেন। এ সময় তিনি আধুনিক, উন্নত ও স্বনির্ভর রূপসা-তেরখাদা-দিঘলিয়া গড়ে তুলতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
গণসংযোগ ও সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মোঃ রায়হান আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলা নায়েবে আমীর মাওলানা কবিরুল ইসলাম, খেলাফত মজলিস খুলনা জেলা সভাপতি মাওলানা এমদাদুল হক, রূপসা উপজেলার তিন বারের সফল ভাইস চেয়ারম্যান ও জেলা সেক্রেটারি মাওলানা আবদুল্লাহ যোবায়র, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় অফিস বিষয়ক সম্পাদক মোঃ নূর মোহাম্মদ, ইসলামী ছাত্র মজলিস ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি মোঃ রাসেল, দিঘলিয়া উপজেলা জামায়াত আমীর মাওলানা আবুল হাসান, খেলাফত মজলিস খুলনা মহানগর সাংগঠনিক সম্পাদক এইচ এম সাজ্জাদ হোসেন চঞ্চল, বাংলাদেশ খেলাফত মজলিস খুলনা মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতি মাহফুজুর রহমান, আকরাম হোসেন, জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি ) খুলনা জেলার প্রধান সমন্বয়কারী মাহমুদুল হাসান ( ফয়জুল্লাহ ), বাংলাদেশ জামায়াতে ইসলামী রূপসা উপজেলা সেক্রেটারি হাবিবুল্লাহ ইমন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি নাজিম উদ্দীন, সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রূপসা উপজেলা জসিম উদ্দীন, উপজেলা সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, দিঘলিয়া প্রধান সমন্বয়কারী ( এনসিপি ) আবুল হাসানাত, সদস্য সচিব ( এনসিপি ) ইমরান, জামায়াত উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুর রহিম, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি মাওলানা সাইফুল্লাহ মানসুর, সদর ইউনিয়ন আমীর মাওলানা দেলোয়ার হোসেন আজাদী, সদর ইউনিয়ন সেক্রেটারি বদিউজ্জামান আজাদ, মাওলানা সাজ্জাদুল্লাহ রায়হানী, মাওলানা মুহিব্বুল্লাহ, যুব শক্তির শোয়েব মেহেদি, হাছান, রাজু, সাব্বির, রহিম, তুহিব্বুর, রোহান, ফাহিম, ইসরাফিল ও হাফেজ মেহরাব রহমান।

সমাবেশে বক্তৃতাকালে মাওলানা সাখাওয়াত হোসাইন বলেন, এবারে সুযোগ এসেছে জনগণের নিজেদের অধিকার বুঝে নেওয়ার। এ দেশের মানুষ এখন সচেতন হয়েছে। তারা আর এমন কোনো নেতাকে নির্বাচন করবে না যারা বারবার প্রতিশ্রুতি দিয়ে ধোঁকা দিয়েছে। এবারের নির্বাচন হলো পরিবর্তনের নির্বাচন, ইনসাফ প্রতিষ্ঠার নির্বাচন।
তিনি বলেন, আর কোনো ধোঁকা ও মিথ্যা আশ্বাসের কবলে পড়ে এ জনপদের মানুষ প্রতারিত হতে চায় না। এবারের নির্বাচনে জনগণ সৎ, যোগ্য ও নিষ্ঠাবান মানুষকে তাদের নেতা হিসেবে বেছে নেবে। কোনো চাঁদাবাজ, ঘের দখলকারী, হাট-ঘাট ও স্ট্যান্ড দখলবাজদের ক্ষমতায় দেখতে চায় না জনগণ।
মাওলানা সাখাওয়াত হোসাইন আরও বলেন, শুধু কথার ফুলঝুরি বা মিথ্যা প্রতিশ্রুতি নয়—আমি আমার প্রিয় ভূমি রূপসা-তেরখাদা-দিঘলিয়ায় চাঁদাবাজি, জুলুম, দুর্নীতি, মাদক ও শোষণমুক্ত সমাজ গড়ে একটি সুখী-সমৃদ্ধ ও শান্তির জনপদে রূপ দিতে বদ্ধপরিকর। আমি আপনাদেরই সন্তান, এই জনপদেই আমার বেড়ে ওঠা। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষ একসঙ্গে মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করবে—এটাই আমার স্বপ্ন।

তিনি অবহেলিত এই অঞ্চলের সকল সমস্যা উত্তরণে নিজেকে জনগণের সেবক হিসেবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং দেওয়াল ঘড়ি প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করে খুলনা-৪ তথা রূপসা-তেরখাদা-দিঘলিয়ার মানুষের সেবা করার সুযোগ দেওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com