1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ

ইয়ুথ ডেস্ক
  • আপডেট সময়ঃ বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৯ বার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৬ সদর আসনে বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষে ধানের শীষ মার্কায় শক্তিশালী ও উদ্দীপনাময় নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী এ গণসংযোগ ও প্রচারণায় নেতৃত্ব দেন বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সভাপতি ও শহর শ্রমিক দলের সাবেক সভাপতি জনপ্রিয় শ্রমিক নেতা লিটন শেখ বাঘা। তার নেতৃত্বে শ্রমজীবী মানুষের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাইন, জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক সজল, বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুল হামিদ মিঠুল, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আহমেদ শরীফ মিঠু, জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা চিকিৎসা প্রযুক্তিবিদ মো. আরমান হোসেন ডলার, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস হোসেন, জাগপা বগুড়া জেলা কমিটির সভাপতি মো. মোকলেছুর রহমান, বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মিঠুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রচারণাকালে সাবেক ছাত্রনেতা মো. আরমান হোসেন ডলার বলেন, “তারেক রহমানের দৃঢ় ও দূরদর্শী নেতৃত্বে শ্রমিক সমাজ আজ ঐক্যবদ্ধ ও প্রত্যয়ী। ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র, ন্যায়বিচার ও টেকসই উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিতে শ্রমিকরা বদ্ধপরিকর। শ্রমিকের ঘামেই দেশ গড়ে ওঠে, আর সেই শ্রমিক সমাজের কণ্ঠস্বর আজ ধানের শীষের পক্ষে।”

তিনি আরও বলেন, “বগুড়া জেলার সার্বিক উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।”

নেতৃবৃন্দ এসময় শান্তিপূর্ণ পরিবেশে গণসংযোগ চালিয়ে সাধারণ ভোটারদের কাছে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com