1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
দৌলতপুরে তথ্য সংগ্রহে বাঁধা ও সাংবাদিকের উপর হামলা  - Youth Tv news
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ১০:৫৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

দৌলতপুরে তথ্য সংগ্রহে বাঁধা ও সাংবাদিকের উপর হামলা 

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১১২ বার

জনিরুল ইসলাম কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরে পেশাগত দায়িত্ব পালনে বাঁধা,ক্যামেরা ছিনতাই ও সাংবাদিকের উপর হামলার অভিযোগ।

জনৈক শরিফুল ইসলাম অবৈধভাবে পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ৫ তলা বাড়ি নির্মাণ করছেন । এমন তথ্যের ভিত্তিতে বুধবার (২১ ফেব্রুয়ারী) দুপুর ২ টায় উপজেলার বাঁধের বাজার মুসলিম নগর এলাকায়  সংবাদ সংগ্রহ করতে গেলে এই হামলার ঘটনা ঘটে। হামলার শিকার সাংবাদিকরা হলেন,ওয়াজেদ আলী (দৈনিক গণমুক্তি), রাজিব আলী (দৈনিক দেশের কন্ঠ) সাজ্জাদ হোসেন (দৌলতপুর বার্তা), জনিরুল ইসলাম (ইয়ুথ টেলিভিশন জেলা ব্যুরো প্রধান ও সময়ের দিগন্ত জেলা প্রতিনিধি), সোনাই রহমান সুজন (দৈনিক পদ্ম গড়াই),শাহিন আলম (দৈনিক জাতীয় অর্থনীতি)। জানা গেছে,ঘটনার দিন মুসলিম নগর এলাকায় উপস্থিত হয়ে জমির মালিকানা বিষয়ে শরিফুল ইসলাম কে জিজ্ঞাসা করলে সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হয়। শরিফুলের নির্দেশে ১০/১২ জন লাঠিসোঠা,দেশীয় অস্ত্র সুসজ্জিত হয়ে মারার জন্য উদ্যত হয় এবং সাংবাদিক  সুজন ও শাহীনের হাতে  থাকা ২ টি ক্যানন ব্র্যান্ডের ক্যামেরা যার  মূল্য অনুমান ১ লক্ষ ১০ হাজার  টাকা জোরপূর্বক কেড়ে নেয় এবং খুন জখমের হুমকি দিয়ে চলে যায়। এই ঘটনায় সাংবাদিক সোনাই রহমান সুজন বাদী হয়ে শরিফুল ইসলাম, রহিদুল ইসলাম (৩৫) পিতা-মোঃ লুৎফর মন্ডল,  রফি মন্ডল (৪২) পিতা মৃত-লতিফ মন্ডল, জলা মন্ডল (৩০) ও আলমগীর হোসেন (২৫) উভয় পিতা-মোঃ রফি মন্ডল দের বিরুদ্ধে দৌলতপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন সাংবাদিক সোনাই রহমান সুজন। এ অভিযোগ লেখা পর্যন্ত কোন আসামী গ্রেফতার হয়নি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com