1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কুষ্টিয়া দৌলতপুরে গৃহবধূ বৈশাখীর রহস্যজনক মৃত্যু - Youth Tv news
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ১০:০৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কুষ্টিয়া দৌলতপুরে গৃহবধূ বৈশাখীর রহস্যজনক মৃত্যু

জনিরুল ইসলাম, কুষ্টিয়ে জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৫ বার


‎কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার দৌলতপুর থানায় অপমৃত্যু সংবাদ প্রদান করেছে।
‎থানা সূত্রে জানা গেছে, উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুণ্ডি রাজধানী মুড়  এলাকায় বসবাসকারী মো. মজনু হোসেনের মেয়ে আইরিন নাহার  (বৈশাখী) (২৩) গত ২৩ জানুয়ারি রাতে নিজ শয়নকক্ষে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ হিসেবে উদ্ধার হন। নিহত বৈশাখী দৌলতপুর উপজেলার ভাগজত গ্রামের মো. শ্যামল মণ্ডলের স্ত্রী।
‎নিহতের বাবা মো. মজনু হোসেন জানান, পারিবারিক বিষয় নিয়ে বিরোধের জেরে তার মেয়ের মৃত্যু হয়ে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন। খবর পেয়ে তিনি ও পরিবারের অন্যান্য সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বৈশাখীর মরদেহ দেখতে পান।

‎দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com