1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নীলফামারীতে সদ্য বিএনপিতে যোগদানকারীর উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নীলফামারীতে সদ্য বিএনপিতে যোগদানকারীর উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, নীলফামারী
  • আপডেট সময়ঃ সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৮ বার

 

নীলফামারীতে সদ্য বিএনপিতে যোগ দেয়া ইটাখোলা ইউনিয়ন পরিষদের সদস্য সুরুজ আলীর উপর হামলার ঘটনায় সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। নির্বাচনের আগে এমন ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে দলটি।

রবিবার দুপুরে নীলফামারী প্রেসক্লাবে জেলা বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে দোষিদের শাস্তি দাবী করা হয়েছে। জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক ও সদস্য সচিব এএইচ এম সাইফুল্লাহ রুবেল সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। জেলা শ্রমিকদলের সভাপতি নুর আলম ও জেলা কৃষকদলের আহবায়ক মগনি মাসুদুল আলম দুলাল এ সময় উপস্থিত ছিলেন।
অভিযোগ করা হয় সম্প্রতি ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সকল সদস্য বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষের হয়ে কাজ করছেন। কয়েক দিন আগে সদ্য বিএনপিতে যোগ দেয়া সুরুজ আলীকে দু’দফায় হেনস্তা করা হয় এবং শনিবার রাতে আবারো তার উপর হামলা চালানো হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি আমরা রিটার্নিং অফিসার বরাবর লিখিত দিয়েছি।
জেলা বিএনপির সদস্য সচিব এএইচ এম সাইফুল্লাহ রুবেল জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, তারা নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্ন অপচেষ্টা শুরু করেছেন। উদ্দেশ্য প্রনোদিত হয়ে এসব কাজ করছে তারা। জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক বলেন, নির্বাচনের সময় পোষ্টার ছেড়া বাক বিতন্ডা এগুলো থাকবে কিন্তু হামলা আক্রমন করা মেনে নেয়া যায় না। এটি পরিকল্পিত। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করছি।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights