1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
জামায়াত বিজয়ী হলে নারীরাই সবচেয়ে নিরাপদ থাকবে: এমপি প্রার্থী রাশেদুল আলম - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| ভোর ৫:৩৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

জামায়াত বিজয়ী হলে নারীরাই সবচেয়ে নিরাপদ থাকবে: এমপি প্রার্থী রাশেদুল আলম

মুনছুর রহমান, জয়পুরহাট প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৩ বার

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাট-২ আসনে কালাইয়ে দাঁড়িপাল্লা নির্বাচনী প্রচারণা জোরদার করেছে মহিলা জামায়াতে ইসলামী। দাঁড়িপাল্লার সমর্থনে মহিলা বিভাগের উদ্যোগে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী রাশেদুল আলম সবুজের পক্ষে নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার ৯ ফেব্রুয়ারি সকাল ১১টায় কালাই পৌর শহরের বাসটেন্ড থেকে পাঁচশিরা পর্যন্ত বিশাল মিছিলটি সড়ক প্রদক্ষিণ করে পাঁচশিরা গিয়ে শেষ হয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের নেত্রীবৃন্দ ও নারী কর্মীরা অংশগ্রহণ করেন। মিছিল চলাকালে তারা আসন্ন নির্বাচনে নৈতিকতা, সুশাসন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং ভোটারদের কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

সমাবেশে উপজেলা জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি শরিফা বেগম বলেন, একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে যে, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে নারীদের ঘরে বন্দি করে রাখা হবে। আমি স্পষ্টভাবে বলতে চাই- এই অপপ্রচার সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। আজকের এই নারীসমাবেশ ও মিছিলই তার জ্বলন্ত প্রমাণ। রাজপথে হাজারো নারী স্বতঃস্ফূর্তভাবে নেমে এসেছে। তারা নিজের অধিকার ও মর্যাদা রক্ষায় সচেতন।

মহিলা জামায়াতের নেত্রী বলেন, নারীরা কারও দ্বারা বাধ্য হয়ে নয়, বরং নিজেদের বিশ্বাস ও আদর্শ থেকে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে মাঠে নেমেছে। জামায়াতে ইসলামী নারীদের সম্মান, নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে বিশ্বাসী। তিনি দাবি করেন, ইসলামী আদর্শের রাজনীতিতে নারীরা কখনো অবহেলিত নয়, বরং সমাজ গঠনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সমাবেশে জয়পুরহাট–২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী রাশেদুল আলম সবুজ বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে। এমন একটি সমাজ গড়া হবে, যেখানে নারীরা সম্পূর্ণ নিরাপদ থাকবে এবং মর্যাদা ও সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারবে।

আমাদের রাজনৈতিক দর্শনে নারীদের প্রতি কোনো অবহেলা নেই। বরং পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে নারীদের ভূমিকা আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখি। যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করছে যে জামায়াত নারীদের গৃহবন্দি করবে, তারা আজকের এই নারী মিছিলের দিকে তাকালেই বাস্তবতা বুঝতে পারবে। নারীরাই আজ স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে।

এ সময় উপজেলা কালাই জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি শরিফা বেগম, পৌর মহিলা বিভাগের সেক্রেটারি রাজিয়া সুলতানা, মানোয়ার বেগম,মহিলা শ্রমিক নেত্রী তহমিনা আক্তার সহ মহিলা বিভাগের বিভিন্ন স্তরের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com