
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা-২ (সদর) আসনে নির্বাচনী আমেজ ক্রমেই বাড়ছে। এ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। ইতোমধ্যে প্রার্থীরা নিজ নিজ প্রতীক নিয়ে প্রচার-প্রচারণায় সক্রিয় হয়ে উঠেছেন।
প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন জনতার দল মনোনীত প্রার্থী মোঃ শাহেদুর জাহান, যার প্রতীক কলম। জামায়াতে ইসলামী থেকে প্রার্থী হয়েছেন মোঃ আব্দুল করিম, প্রতীক দাঁড়িপাল্লা। জাতীয় পার্টির প্রার্থী মোঃ আব্দুর রশীদ সরকার লড়ছেন লাঙল প্রতীক নিয়ে।
এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেয়েছেন মোঃ আনিসুজ্জামান খান বাবু, তার প্রতীক ধানের শীষ। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থী মিহির কুমার ঘোষ প্রতিদ্বন্দ্বিতা করছেন কাস্তে প্রতীক নিয়ে। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) থেকে প্রার্থী হয়েছেন আহসানুল হাবীব সাঈদ, প্রতীক কাঁচি। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল মাজেদ লড়ছেন হাতপাখা প্রতীক নিয়ে।
সাত প্রার্থীর অংশগ্রহণে গাইবান্ধা-২ সদর আসনে ভোটের লড়াই বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে। এখন দেখার বিষয়, ভোটাররা শেষ পর্যন্ত কাকে তাদের প্রতিনিধি হিসেবে বেছে নেন।