1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে তুমুল প্রতিদ্বন্দ্বিতা, ১০ প্রার্থী ভোটের মাঠে - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে তুমুল প্রতিদ্বন্দ্বিতা, ১০ প্রার্থী ভোটের মাঠে

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৫ বার

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে ভোটের পরিবেশ ক্রমেই সরগরম হচ্ছে। এ আসনে মোট ১০ জন প্রার্থী অংশগ্রহণ করছেন এবং প্রতিটি প্রার্থী নিজস্ব প্রতীক নিয়ে প্রচারণায় ব্যস্ত।

প্রার্থীদের মধ্যে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী এস এম খাদেমুল ইসলাম খুদি (ঘোড়া) ও মোঃ আজিজার রহমান (ঢেঁকি)। বিএনপি মনোনীত অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিক ধানের শীষ প্রতীক নিয়ে ভোট চাইছেন। সিপিবি প্রার্থী মোঃ আব্দুল্লাহ আদিল কাস্তে প্রতীক নিয়ে, জামায়াতে ইসলামী প্রার্থী আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে, জনতার দল প্রার্থী মোঃ মনজুরুল হক কলম প্রতীক নিয়ে, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মোঃ এ টি এম আওলাদ হোসাইন হাতপাখা প্রতীক নিয়ে লড়ছেন।
অন্যদিকে গণঅধিকার পরিষদ প্রার্থী মোঃ সুরুজ মিয়া ট্রাক প্রতীক, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ প্রার্থী মোঃ মোছাদ্দিকুল ইসলাম আপেল প্রতীক এবং জাতীয় পার্টি প্রার্থী মইনুর রাব্বী চৌধুরী লাঙল প্রতীক নিয়ে নির্বাচনী লড়াইয়ে সক্রিয়।
সকল প্রার্থীর অংশগ্রহণে গাইবান্ধা-৩ আসনে ভোটের লড়াই এখন উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পর্যায়ে ।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights