
জাতীয় নির্বাচনের আগের দিন ৭৪ লাখ টাকাসহ নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে আটক হয়েছে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর শিক্ষক বেলাল উদ্দিন। হটাৎ তিনি অসুস্থ্য হয়ে পড়লে প্রথমে সৈয়দপুর হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
বুধবার(১০ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১টায় ঢাকা থেকে ইউএস বাংলা বিমানে সৈয়দপুরে অবতরণ করে। পরে নিরাপত্তা বাহিনীর তল্লাসির সময় নগদ অর্থসহ তিনি আটক হন। ঠাকুরগাঁও জেলা সদরের হাজীপাড়া এলাকার বাসিন্দা এবং একটি কলেজে শিক্ষকতা করতেন। ওই এলাকার দবিরুল ইসলামের ছেলে তিনি।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, গননা শেষে তার ব্যাগে ৭৪ লাখ টাকা পাওয়া যায়। টাকার উৎস তদন্ত করা হচ্ছে।
বিমানবন্দর সূত্র জানায়, নিয়মিত নিরাপত্তা তল্লাশির অংশ হিসেবে যাত্রীদের দেহ ও লাগেজ পরীক্ষা করা হচ্ছিল। এ সময় বেলাল উদ্দিনের কাছে অস্বাভাবিক পরিমাণ নগদ টাকা পাওয়া গেলে নিরাপত্তা কর্মীদের সন্দেহ হয়। পরে তাকে আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হলে টাকার উৎস ও বহনের উদ্দেশ্য সম্পর্কে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় পুলিশ তাকে আটক করে।
ঘটনার পরপরই উদ্ধার করা অর্থ পুলিশের হেফাজতে নেওয়া হয় এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি নিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে। পুলিশ জানায়, এ ধরনের বিপুল অঙ্কের নগদ অর্থ বহনের ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন ও বিধি অনুসরণের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
তবে আটক বেলাল উদ্দিন দাবি করেছেন, ব্যক্তিগত ও ব্যবসায়িক প্রয়োজনে তিনি ওই অর্থ বহন করছিলেন।