1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় গড়ে ভোট পড়েছে ৬৯ শতাংশ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় গড়ে ভোট পড়েছে ৬৯ শতাংশ

মোঃ কাওছার মিয়া দিপু, বগুড়া জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৪ বার

বগুড়ার সাতটি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। এখন কেন্দ্রে কেন্দ্রে চলছে ভোট গণনার কাজ।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের প্রাথমিক তথ্য অনুযায়ী, বগুড়ার সাতটি আসনে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত গড়ে ৬৯ দশমিক ১০ শতাংশ (পোস্টাল ব্যালট ব্যতীত) ভোট পড়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত বিকেলের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, আসনভিত্তিক ভোটের হারে এবার শীর্ষে রয়েছে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন। এই আসনে সর্বোচ্চ ৭৩ দশমিক ৪৫ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

আসনভিত্তিক ভোটের হার (পোস্টাল ব্যতীত): বিকেল সাড়ে চারটার হিসাব অনুযায়ী, বগুড়া-১ আসনে ৬১ দশমিক ৮৬ শতাংশ, বগুড়া-২ আসনে ৬৮ দশমিক ৫৫ শতাংশ, বগুড়া-৩ আসনে ৭০ দশমিক ৫১ শতাংশ, বগুড়া-৬ (সদর) আসনে ৭১ দশমিক ১৫ শতাংশ, বগুড়া-৫ আসনে ৭০ দশমিক ৩২ শতাংশ এবং বগুড়া-৭ আসনে ৬৭ দশমিক ৮৯ শতাংশ ভোট পড়েছে।

এদিকে পোস্টাল ব্যালটেও এবার ভোটারদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ করা গেছে। জেলার সাতটি আসনে গড়ে ৭৮ দশমিক ৬৯ শতাংশ পোস্টাল ব্যালট জমা পড়েছে। এর মধ্যে সর্বোচ্চ ভোট পড়েছে বগুড়া-৫ আসনে, ৮৩ দশমিক ২৪ শতাংশ।

বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান বলেন, সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি ছিল। কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এখন কেন্দ্রগুলোতে প্রিসাইডিং কর্মকর্তারা ভোট গণনা করছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলার ৯৮৩টি কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। স্বচ্ছতা নিশ্চিতে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি ছিল। দিনভর কেন্দ্রগুলোতে নারী ও নতুন ভোটারদের সরব উপস্থিতি নির্বাচনকে এক ভিন্ন মাত্রার উৎসবে পরিণত করে।

অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা আছিয়া খাতুন জানান, ভোটের সার্বিক হার সন্তোষজনক। এখন ফল ঘোষণার প্রস্তুতি চলছে এবং রাতেই জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেসরকারি ফলাফল ঘোষণা করা হতে পারে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights