1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনা-৪ আসনে ধানের শীষ প্রার্থী আজিজুল বারী হেলাল বিজয়ী - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনা-৪ আসনে ধানের শীষ প্রার্থী আজিজুল বারী হেলাল বিজয়ী

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০২ বার

 

খুলনা-৪ ( তেরখাদা-রূপসা-দিঘলিয় ) আসনের ১৪৪টি ভোট কেন্দ্রের বেসরকারি ফলাফলে বিএনপির মনোনীত প্রার্থী এস কে আজিজুল বারী হেলাল বিজয়ী হয়েছেন।

গত বৃহস্পতিবার ( ১২ ই ফেব্রুয়ারি ) ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক গণনা সম্পন্ন হলে এই ফলাফল জানা যায়।
সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা জানান, সব কেন্দ্রের ফলাফল একত্রিত করে পরে নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ঘোষণা দেবে।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এ আসনে মোট ভোটার ছিল ৩,৭৮,৪৫৩ জন।
এর মধ্যে পুরুষ ১,৮৫,৯৬৮ জন, নারী ১,৮৮,০২০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৫ জন।

বেসরকারি ফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকের প্রার্থী এস কে আজিজুল বারী হেলাল পেয়েছেন ১,০৫,৩৩৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট সমর্থিত দেয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী মাওলানা সাখাওয়াত হোসেন পেয়েছেন ৯২,৬৬৭ ভোট। ফলে হেলাল ১২,৬৭১ ভোটে এগিয়ে থেকে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।
ফলাফল ঘোষণাকে ঘিরে প্রার্থীদের সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন, সার্বিকভাবে ভোটগ্রহণ ও গণনা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights