1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঝিকরগাছায় নছিমনের নিয়ন্ত্রণ হারিয়ে চালক টনি নিহত  - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:২৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঝিকরগাছায় নছিমনের নিয়ন্ত্রণ হারিয়ে চালক টনি নিহত 

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৩৫ বার

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছাঃ যশোর বেনাপোল মহাসড়কের বেনেয়ালী ব্রাক অফিসের সামনে নছিমনের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই চালক টনি হোসেন (২২) নিহত হয়েছে। সে উপজেলার গদখালী ইউনিয়নের বোধখানা গ্রামের বেলে মাঠপাড়া এলাকার আবুল কালামের ছেলে

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে যশোরগামী যাত্রীবাহী একটি বাস ও আর একটি নসিমনটি বেনেয়ালি ব্রাক অফিসের সামনে আসলে নসিমন চালক টনি হোসেন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গুরুতর আহত হন। মুমূর্ষ অবস্থায় স্থানীয়রা তাকে ইজিবাইকে তুলে হাসপাতালে নিয়ে যায়।

ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক গোপা অধিকারী জানান – হাসপাতালে চিকিৎসা নিতে আসা পূর্বে পথিমধ্যেই নসিমন চালকের মৃত্যু হয়েছে।

নিহতের ছোট ভাই জনি বলেন, কপালে যা ছিলো তাই হয়েছে। আমরা কোন মামলা করব না।

নাভারন হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মফিজুল ইসলাম বলেন, নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে চালক টনি হোসেন মারা যায়। মরদেহটি নিহতের ছোট ভাই জনির নিকট হস্তান্তর করা হয়েছে। তবে এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com