1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় দিনে-রাতে বাড়ছে ছুরিকাঘাত: মাটিডালিতে যুবককে কুপিয়ে হত্যা - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:১২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় দিনে-রাতে বাড়ছে ছুরিকাঘাত: মাটিডালিতে যুবককে কুপিয়ে হত্যা

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৬ বার

 

বগুড়ায় দিন-রাত সমানতালে বাড়ছে ধারালো অস্ত্রের মহড়া ও অপরাধমূলক কর্মকাণ্ড। এবার জেলা শহরের মাটিডালি এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ফাহিম নামে এক যুবক নিহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়া সদর উপজেলার মাটিডালি এলাকায় একদল দুর্বৃত্ত ফাহিমকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ফাহিমকে উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বগুড়ায় সাম্প্রতিক সময়ে ধারালো চাকুর ব্যবহার ও অপরাধমূলক কর্মকাণ্ড আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। শহরের বিভিন্ন স্থানে দিনদুপুরে ও রাতে তুচ্ছ ঘটনায় বা পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতের ঘটনা ঘটছে। এতে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

এই হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশ জানায়, ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু হয়েছে। দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়রা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com