1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নড়াইলে ধানের শীষ ও কলস প্রতীক সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৪ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:১২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নড়াইলে ধানের শীষ ও কলস প্রতীক সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৪

উৎপল ঘোষ, ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৭ বার

নড়াইল-২ আসনে সদর উপজেলার গাবতলা এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী কলস প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন।
(১৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় উপজেলার গাবতলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পক্ষই পাল্টা-পাল্টি অভিযোগ করেন।
কলস প্রতীকের প্রার্থী মনিরুল ইসলামের সমর্থকরা জানান, শুক্রবার বিকেলে চায়ের দোকানে বসে ছিলাম। এ সময় অতর্কিতভাবে ধানের শীষের লোক আমাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় ২ নারীসহ ৯ জন আহত হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে ধানের শীষের সমর্থকরা দাবি করেন, কলস প্রতীকের সমর্থকেরা আমাদের ধানের শীষের অফিস ভাঙচুর করতে আসে। আমরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আমাদের ৫ জন আহত হয়।
এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, কলস সমর্থক ও ধানের শীষের সমর্থকদের মাঝে মারামারি হয়েছে। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com