
আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা সংসদ সদস্য হওয়ায় কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ১নং প্রাগপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে আনন্দ উৎসব ও
খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ডের মূল দলের সদস্য মোঃ মিজানুর রহমান, মোঃ আক্তার শাহ্, মোঃ কোমর হোসেন এবং কৃষক দলের সদস্য মোঃ নুর ইসলাম (কটা)।
এছাড়াও উপস্থিত ছিলেন ১নং প্রাগপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী মোঃ তোফাজ্জেল হোসেন এবং ছাত্রদলের কর্মী ও সদস্যবৃন্দ।
তাদের নেতৃত্বে এই আনন্দঘন আয়োজন সম্পন্ন হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লার প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তার সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেন।