1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কালাইয়ের সাবেক অধ্যক্ষ আমিনুল ইসলামের ইন্তেকাল - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| ভোর ৫:৪৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কালাইয়ের সাবেক অধ্যক্ষ আমিনুল ইসলামের ইন্তেকাল

মুনছুর রহমান, জয়পুরহাট প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৬ বার

জয়পুরহাটের কালাই উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হাতিয়র কামিল মাদ্রাসার সদ্য বিদায়ী অধ্যক্ষ ও কালাই প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ মোঃ আমিনুল  ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না— রাজিউন)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সুত্রে জানা গেছে, নিজ বাড়িতে অবস্থানকালে হঠাৎ অসুস্থ বোধ করেন অধ্যক্ষ আমিনুল ইসলাম। স্বজনরা তাঁকে দ্রুত উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।

মরহুম আমিনুল ইসলাম এলাকায় একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক হিসেবে পরিচিত ছিলেন। তিনি শিক্ষকতার পাশাপাশি কালাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এবং কালাই শিক্ষা ট্রাস্টের মহাসচিব হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি দীর্ঘ সময় ধরে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কালাই প্রেসক্লাবের সাবেক সভাপতির দায়িত্ব ছিলেন।

পারিবারিক সূত্রে জানাগেছে, মঙ্গলবার সকাল ১০টায় হাতিয়র কামিল মাদ্রাসা মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

মরহুম আমিনুল ইসলামের মৃত্যুতে জয়পুরহাট ও কালাইয়ের সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি সহ বিভিন্ন মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com