1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কাজিপুরে খোলা বাজারে টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন - Youth Tv news
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ১১:৩৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কাজিপুরে খোলা বাজারে টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন

মাহমুদুল হাসান শুভ, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৩ বার

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে মাসব্যাপী সিরাজগঞ্জের কাজিপুরে নিম্ন আয়ের মানুষের জন্যে টিসিবির মাধ্যমে খোলা বাজারে পণ্য-সামগ্রি বিক্রয়ের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার ( ১৭ ফ্রেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ মাঠে এই কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও মোস্তাফিজুর রহমান।সপ্তাহে একদিন এই পণ্য বিক্রি করা হবে। পণ্য সামগ্রির মধ্যে রয়েছে ২ কেজি মসুর ডাল, ১ কেজি খেজুর, ২ লিটার সয়াবিন, ১ কেজি চিনি ও ১ কেজি ছোলা বুট। প্রতিজন ৫৯০ টাকার বিনিময়ে এই পণ্যসামগ্রি সংগ্রহ করতে পারবেন। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সূত্রে জানা গেছে, কাজিপুর উপজেলা পরিষদ মাঠে সকাল ১০ টা থেকে ১ টা এবং মেঘাই ঘাট এলাকায় দুপুর ১ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত উন্মুক্ত ট্রাক থেকে পণ্য বিক্রয় করা হবে।
কাজিপুর উপজেলা নিবার্হী অফিসার পণ্য বিক্রির উদ্বোধন করে বলেন, “ নিম্ন আয়ের প্রন্তিক মানুষদেরকে কিছুটা স্বস্তি দিতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com