1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঢাকায় পাচারের পথে ৪০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, দুইজনের কারাদণ্ড - Youth Tv news
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ১১:৩২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঢাকায় পাচারের পথে ৪০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, দুইজনের কারাদণ্ড

মাহমুদুল হাসান শুভ, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৯ বার

সিরাজগঞ্জের কাজিপুরে ১১ বস্তা ঘোড়ার মাংস জব্দ করা হয়েছে এবং দুজন কে আটক করা হয়েছে। শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলার মেঘাই নদী ঘাট এলাকা থেকে ১১ বস্তা( প্রায় ৪০০ কেজি) ঘোড়ার মাংস সহ দুজন কে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন নিলফামারী জেলার কিশোরগঞ্জ থানার নিতাই ডাঙ্গারপাড়া গ্রামের মো: আরজুল্লার ছেলে কাওসার আলী (৩৫), একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে শরিফুল ইসলাম (৪৫)। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, কাজিপুর থানা পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে মেঘাই নৌকা ঘাট থেকে ১১ বস্তা (৪০০) কেজি ঘোড়ার মাংস জব্দ করা এবং দুজন কে আটক করে পশু জবাই ও মাংস মান নিয়ন্ত্রণ আইন ২০১১,৪ এর ১ ধারার আইন ভঙ্গ করায় তাদের কে দুই মাস কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থ দন্ড ও অনাদায়ে আরো একমাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করবে। পরে মাংস গুলো মাটি চাপা দেওয়া হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com