
আজ অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে গাইবান্ধা পৌরপার্ক কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
এ সময় জেলা প্রশাসক মুহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন, গাইবান্ধা-২ সদর আসনের সংসদ সদস্য আব্দুর করিমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা পুলিশের কর্মকর্তাগণ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সর্বস্তরের জনগণ।
একুশের চেতনাকে ধারণ করে ভাষা শহীদদের আত্মত্যাগের স্মরণে নীরবতা ও গাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়।