
মায়ের ভাষা
লেখক: আব্দুল্লাহ আল মামুন
তুই কে রে ভাই?
কেরে নিতে চাস
আমার বর্ণমালা
মায়ের হাসিতে
বোনের খুশিতে
গেথেছি কত মালা।
মায়ের ভাষায় শকুনের থাবা
ফাল্গুন হলো লাল যে
ফুলকির মত রক্ত ঝরায়
চৌচির করে পাজর রে
বিদেশি হায়নার অস্ত্রের মুখে
৪৪ ধারা ভাংরে
ভাষার জন্য জীবন দিব
মিটাবো মনের জ্বালা যে।
রক্তে ভেজা পিচ্ছিল পথ
পাড়ি দিতে হবে আরো যে
সেই রক্তে লাল হয়েছে
কৃষ্ণচূড়ার ডাল যে।
রফিক শফিক জব্বার ভাই
সালাম দিয়েছে প্রাণ
বরকতেরি রক্তে যেনো
জান্নাতেরি ঘ্রান।