1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাদেশী পদক বিতরণ বোর্ডের আলোচনা সভা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাদেশী পদক বিতরণ বোর্ডের আলোচনা সভা

মোঃ সজীব হোসাইন, বিভাগীয় প্রতিনিধি ময়মনসিংহ
  • আপডেট সময়ঃ রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩০২ বার

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উদযাপন উপলক্ষে- ভারচুয়াল আলোচনা সভা , বাদেশী পদক- প্রাপ্ত ব্যক্তির নাম ঘোষনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান সভাপতিত্ব করেন- প্রভাষক মোঃ আনোয়ার হোসেন, সভাপতি- বাদেশী পদক বিতরণ বোর্ড। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসাবে বক্তব্য রাখেন- ব্রিটিশ বিরোধী, ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, দেশবীর মোঃ হোছেন আলী খান বাদেশী সাহেব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- রহুল আমিন মাসুদ, যুগ্ম আহবায়ক- ময়মনসিং দক্ষিণ জেলা শাখা ও সিনিয়র যুগ্ম আহবায়ক- ভালুকা উপজেলা শাখা- বিএনপি। প্রধান আলোচক হিসাবে বক্তন্য রাখেন- ছাইফ উল্লাহ পাঠান ফজলু- আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী- ভালুকা উপজেলা শাখা। আলোচক হিসাবে বক্তব্য রাখেন- ভালুকা মডেল প্রেসক্লাবের সভাপতি- সাদেকুর রহমান সোহাগ, বক্তব্য রাখেন, হিমেল জাকারিয়া- প্রতিনিধি- গণ অধিকার পরিষদ- ভালুকা উপজেলা শাখা। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন- মাওঃ ফজলুল করিম, সেক্রেটারি- ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখা ও সভাপতি- ভালুকা উপজেলা শাখা- ইসলামি আন্দোলন বাংলাদেশ। অনুষ্ঠান সঞ্চালনা করেন- কবি, লেখক ও সাংবাদিক মোঃ সজীব হোসাইন, সাধারণ সম্পাদক- বাদেশী পদক বিতরণ বোর্ড। উল্লেখ্য ২০২০ সাল থেকে ব্রিটিশ বিরোধী, ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, দেশবীর মোঃ হোছেন আলী খান বাদেশী সাহেবের নামে প্রবর্তিত বাদেশী পদক দেওয়া হয়ে থাকে। তিনটি বিষয়ে বাদেশী পদক দেওয়া হয়ে থাকে- (০১) মুক্তিযুদ্ধ (০২) সমাজ সেবা (০৩) শিক্ষা বিস্তার ক্ষেত্রে। শিক্ষা বিস্তারে বিশেষ ভূমিকা রাখায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ এর সাবেক ভাইস চ্যান্সেলর, ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার উথুরা গ্রামের কৃতি সন্তান- ডক্টর শাহ মোহাম্মদ ফারুক কে মরণোত্তর বাদেশী পদক- ২০২৬ প্রধান করার জন্য বাদেশী পদক বিতরণ বোর্ড সিদ্ধান্ত গ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা ভাষা আন্দোলনের তাৎপর্য নিয়ে আলোচনা করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com