1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় হানি ট্র্যাপ—সতর্ক হোন, সচেতন হোন - Youth Tv news
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ১০:০১|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় হানি ট্র্যাপ—সতর্ক হোন, সচেতন হোন

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৬ বার

সরকারি আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজ নতুন ভবনের আশেপাশের এলাকা, বিশেষ করে কামারগাড়ি ও জহুরুল নগর এবং কলেজ ক্যাম্পাস সংলগ্ন এলাকায় কিছু কিশোর গ্যাং চক্র সক্রিয় রয়েছে বলে জানা যাচ্ছে। তারা কৌশলে কিছু মেয়েকে ব্যবহার করে শিক্ষিত ছাত্র, চাকরিজীবী ও ভদ্র মানুষদের টার্গেট করছে—যা এক ধরনের ‘হানি ট্র্যাপ’ প্রতারণা।

প্রথমে বন্ধুত্ব বা পরিচয়ের মাধ্যমে ফাঁদে ফেলে, পরে ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে অর্থ আদায়ের চেষ্টা করা হয়। নিজেদের বড় ক্যাডার, মাস্তান বা মার্ডার মামলার আসামি পরিচয় দিয়ে ভিকটিমদের মানসিকভাবে ভেঙে ফেলা হয়। ভয় দেখিয়ে টাকা আদায়ই এদের মূল উদ্দেশ্য। এমনকি শারীরিক নির্যাতনের ঘটনাও ঘটছে বলে অভিযোগ রয়েছে।

অত্র এলাকার বাসিন্দা ও পার্শ্ববর্তী সকলের অবগতির জন্য সতর্কভাবে জানানো যাচ্ছে—সন্দেহভাজন এসব চক্রের ব্যাপারে সর্বদা সচেতন ও সতর্ক থাকুন। কোথাও এ ধরনের কার্যক্রম বা সন্দেহজনক আচরণ দেখলে নিজে কোনো ঝুঁকিতে না গিয়ে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী বা প্রশাসনকে অবহিত করুন।

একই সঙ্গে বগুড়া জেলা প্রশাসন এর দৃষ্টি আকর্ষণ করছি—যেন বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দ্রুত আইনের আওতায় আনা হয়। যথাযথ ব্যবস্থা গ্রহণ করলে সমাজ সুরক্ষিত থাকবে এবং সাধারণ মানুষ নিরাপদে চলাফেরা করতে পারবে।

আসুন, আমরা সবাই সচেতন থাকি, আইন মেনে চলি এবং নিরাপদ সমাজ গঠনে একসাথে কাজ করি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com