1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গোবিন্দগঞ্জে বাড়ির সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার - Youth Tv news
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ১১:৩৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গোবিন্দগঞ্জে বাড়ির সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬০ বার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সেপটিক ট্যাংক থেকে নুরমা খাতুন (১৫) নামে এক দশম শ্রেণির ছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় নিজ বাড়ির সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নুরমা খাতুন ওই গ্রামের নজরুল ইসলামের কন্যা এবং তালতলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
পরিবারের সদস্যরা জানান, সকালে নুরমাকে বাড়িতে রেখে তার বাবা-মা পাশের ধানের জমিতে কাজ করতে যান। দুপুর ১টার দিকে বাড়িতে ফিরে তাকে না পেয়ে আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির বিভিন্ন জায়গা এবং সেপটিক ট্যাংকির পাশে রক্তের দাগ দেখতে পান তারা। পরে স্থানীয়দের সহায়তায় বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংকের ভেতরে নুরমার মরদেহ দেখতে পাওয়া যায়।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহম্মদ মোজাম্মেল হক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com